মূসকের অর্থ সরকারি কোষাগারে ঠিকমতো জমা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) অর্থ ঠিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে না। জনগণের দেওয়া মূসকের টাকা অনেক ক্ষেত্রেই অসৎ উপায়ে আত্মসাৎ করা হচ্ছে এবং ব্যবসায়ীরাই তা নিয়ে নিচ্ছেন।বরিশালে গতকাল শনিবার এক কর্মশালায় বক্তারা এই মত দেন। উন্নয়ন সংগঠন প্রান্তজন ট্রাস্টের সহযোগিতায় নগরের একটি মিলনায়তনে ইকুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ (ইকুইটিবিডি) বিভাগীয় এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় বক্তারা বলেন, ‘প্রতিদিনই কৃষক, শ্রমিক ও মজুরেরা বিভিন্ন পণ্য কিনে মূসক বা ভ্যাট দিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবে ওই অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে না, ব্যবসায়ীরা তা নিয়ে নিচ্ছেন। এ তথ্য সাধারণ মানুষ জানে না, আবার সরকারও এ ব্যাপারে সেভাবে কোনো ভূমিকা রাখে না।’প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক এস এম শাহজাদার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ তালুকদার মো. ইউনুস, বরিশালের উপকর কমিশনার মো. আবদুর রাজ্জাক, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা পারভীন, সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সমাজকর্মী সৈয়দ হাবিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ‘মূসক ঠিকভাবে সরকারি কোষাগারে জমা হলে দেশের উন্নয়ন সূচক আরও বাড়ত।’