মৃত্যু বিমা দাবি পরিশোধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেডকে সুদসহ ১৬ লাখ ৫৮ হাজার টাকা মৃত্যু বিমা দাবি পরিশোধের নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সংস্থাটি বলেছে, আগামী সাত দিনের মধ্যে প্রয়াত গ্রাহক নুরুল আলমের মনোনীত উত্তরাধিকার (নমিনি) তাঁর স্ত্রী হোসনে আরা বেগমের নামে চেকের মাধ্যমে এ অর্থ পরিশোধ করতে হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মহাদেবপুরের মৃত কমিশনার নুরুল আলমের স্ত্রী প্রায় চার বছর ধরে দাবি জানিয়ে এলেও তা পরিশোধে গড়িমসি করছিল গোল্ডেন লাইফ কর্তৃপক্ষ। আলম ২০১০ সালের ২৬ জুন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
হোসনে আরার এক আবেদনের পর আইডিআরএর সব কিছু যাচাই-বাছাই করে আইন অনুযায়ী মূল বিমা অঙ্ক এবং তিন বছর বিলম্বের কারণে চক্রবৃদ্ধি হারে সুদসহ ১৬ লাখ ৫৮ হাজার টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে।