মে মাসে চালু করা হবে পেপাল: মুহিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মে মাসের মধ্যে ইন্টারনেটে অর্থ লেনদেনের সহজ পদ্ধতি ‘পেপাল’ চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে তিন দিনব্যাপী ই-বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ তথ্য জানান।সিলেটের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ মেলার আয়োজন করেছে স্থানীয় জেলা প্রশাসন ও মাসিক কমপিউটার জগৎ। অর্থমন্ত্রী বলেন, মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির সুবাদে দেশে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেনের আগ্রহ বাড়ছে। আগামী দেড় মাসের মধ্যে আশা করা যায়, পেপাল চালু করা যাবে। বিশ্বজুড়েই এই পেপাল হচ্ছে ইন্টারনেটে অর্থ লেনদেনের সহজ পদ্ধতি। ই-বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলছে। অনলাইনে কেনাবেচা করে ও সেবা দেয় এমন ৪০টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে।