মে মাসে প্রবাসী আয় কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে গত মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে কম পরিমাণ বৈদেশিক আয় (রেমিট্যান্স) পাঠিয়েছেন। এ সময় ১০৮ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী আয় পাঠিয়েছেন তাঁরা। চলতি অর্থবছরের ১১ মাসের মধ্যে প্রবাসী আয়ের এই পরিমাণ সর্বনিম্ন। এর আগের মাসে অর্থাৎ এপ্রিলে প্রবাসী আয় আসে ১১৯ কোটি ডলার। আগের বছরের মে মাস পর্যন্ত এসেছিল ১১৬ কোটি ডলার। ফলে আগের মাস এবং গত অর্থবছরের একই মাসের তুলনায় গত মে মাসে প্রবাসী আয়ের প্রবাহ কমেছে।এ নিয়ে চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত দেশে মোট এক হাজার ৩৩৯ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে। এই আয় আগের অর্থবছরের একই সময়ের এক হাজার ১৭৭ কোটি ডলারের চেয়ে ১৬২ কোটি ডলার বা ১৩ দশমিক ৭৬ শতাংশ।বাংলাদেশ ব্যাংক তাদের জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতিতে চলতি অর্থবছরে মোট এক হাজার ৪৭৭ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী আয় আসবে বলে প্রাক্কলন করেছে, যা এটি আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ বেশি।