মেক্সিকো উপসাগরের চারটি তেলক্ষেত্র বিক্রি করবে বিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার ও ক্ষতিপূরণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ব্রিটিশ পেট্রলিয়াম (বিপি) তাদের চারটি তেলক্ষেত্র জাপানের মারুবিনি করপোরেশনের কাছে বিক্রি করবে।-খবর বিবিসি অনলাইনের।বিপির নিয়ন্ত্রক পর্ষদ আশা করছে, এই চারটি তেলক্ষেত্রের মূল্য ৬৫০ কোটি ডলার হবে। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়া তেল পরিষ্কারের তহবিলের অংশ হিসেবে ভিয়েতনাম ও ভেনেজুয়েলার কয়েকটি তেলক্ষেত্রও বিক্রি করে দেওয়ার কথা ঘোষণা করা হয়।মেক্সিকো উপসাগরের এই চারটি তেলক্ষেত্র এক বছরেরও কম সময় ধরে বিপির মালিকানাধীন রয়েছে। তারা এই তেলক্ষেত্রগুলো ডেভন এনার্জি, ব্রাজিল এবং আজারবাইজানের কাছ থেকে কিনেছিল।বিপির নির্বাহী অ্যান্ডি হপউড বলেন, মেক্সিকো উপসাগরের এই তেলক্ষেত্রগুলো এক বছরেরও কম সময় আগে কেনা হলেও এ মুহূর্তে এ অঞ্চল ব্যবসায়ের উপযোগী নয়।বিপি আরও জানিয়েছে, মেক্সিকো উপসাগরের এই চারটি তেলক্ষেত্র বিক্রি করে দেওয়ায় এ অঞ্চলে বিপির ব্যবসায়িক স্বার্থের কোনো ক্ষতি হবে না। ২০১১ সালের মধ্যে এই তেলক্ষেত্রগুলো বিক্রির কাজ সম্পন্ন হবে। তখনো বিপি এ অঞ্চলের সর্ববৃহত্ তেল ও গ্যাস প্রতিষ্ঠান হিসেবেই বিবেচিত হবে।প্রসঙ্গত, এ বছরের ২০ এপ্রিল মেক্সিকো উপসাগরের তলদেশে বিপির তেলক্ষেত্রে বিস্ফোরিত হয়ে ১১ জন শ্রমিকের মৃত্যু হয় এবং প্রায় ৪৯ লাখ ব্যারেল তেল উপসাগরে ছড়িয়ে পড়ে। ফলে ১৯ সেপ্টেম্বর থেকে স্থায়ীভাবে তেলক্ষেত্রটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার ক্ষতিপূরণ দাঁড়ায় এক হাজার ১২০ কোটি ডলার।