মেক্সিকোতে নতুন প্লান্ট স্থাপন করবে হোন্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মেক্সিকোতে নতুন কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারের জন্য জ্বালানি-সাশ্রয়ী গাড়ি তৈরিরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আর নতুন এই প্লান্টটি স্থাপন করা হলে তিন হাজার ২০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।হোন্ডার পক্ষ থেকে প্লান্টটি স্থাপনে ৮০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২০১৪ সালের মধ্যে এর কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই প্লান্টটিতে বছরে দুই লাখ গাড়ি তৈরি হবে।হোন্ডার উত্তর আমেরিকা অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জ্বালানি-সাশ্রয়ী গাড়ির চাহিদা বেড়ে যাওয়ায় এই প্লান্টটি উত্তর আমেরিকার ভোক্তাদের সাব-কমপ্যাক্ট গাড়ির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নতুন এই প্লান্ট হোন্ডার উত্তর আমেরিকার ব্যবসার ভিত্তিকে আরও মজবুত করবে।এই প্লান্টটি উত্তর আমেরিকায় হোন্ডার অষ্টম অটো প্লান্ট। প্লান্টটি স্থাপিত হলে ২০১৪ সালের মধ্যে হোন্ডার আঞ্চলিক উত্পাদন ক্ষমতা বর্তমান ১৬ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ১৮ কোটি ৩০ লাখে দাঁড়াবে।মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৭৯ সালে হোন্ডা প্রথম মোটর সাইকেল তৈরির জন্য প্লান্ট স্থাপন করে। বর্তমানে উত্তর আমেরিকায় প্রতিষ্ঠানটি ১৪টি কারখানা রয়েছে। এসব কারখানায় বিভিন্ন ধরনের গাড়ি ও যন্ত্রাংশ তৈরি করা হয়।