মেগাবেয়ার পণ্য বাজারজাত করবে টোকাই পাওয়ার
দেশে মেগাবেয়ার ইউরোপের পরিবেশক নিযুক্ত হয়েছে টোকাই পাওয়ার প্রডাক্ট লিমিটেড।
এখন থেকে এ দেশের বাজারে মেগাবেয়ার ইউরোপের তৈরি জেনারেটর, বাস বার ট্রাঙ্কিং, পাওয়ার জেনারেটরসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পণ্য বাজারজাত করবে টোকাই পাওয়ার।
রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ ঘোষণা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেকট্রাম লংকা টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আমিন্ড আথনায়েক।
এতে উপস্থিত ছিলেন মেগাবেয়ার ইউরোপের বিপণন পরিচালক গেইনলুজি গালিভার্তি, মেগাবেয়ার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী আলবার্ট জন, টোকাই পাওয়ারের চেয়ারম্যান মমিনুল হক, ব্যবস্থাপনা পরিচালক এম আতাহার আলী, নির্বাহী পরিচালক সামছুল আরেফিন এবং মেগাবেয়ার বাংলাদেশের মহাব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন, ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক নাফিজ আহমেদ খান। বিজ্ঞপ্তি।