মেঘনা ও রূপালী লাইফ ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত মেঘনা লাইফ ইনস্যুরেন্স ৪০ শতাংশ ও রূপালী লাইফ ইনস্যুরেন্স ১৪ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মেঘনা লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ৩০ থেকে বাড়িয়ে ৬০ কোটি করারও সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ আগস্ট যথাক্রমে সকাল সাড়ে ১০টা ও বেলা ১১টায় ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এজিএম ও ইজিএমের রেকর্ড ডেট আগামী ১২ জুলাই।রূপালী লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ আগস্ট সকাল সকাল সাড়ে ১০টায় ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট আগামী ১১ জুলাই।