প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দিতে অনলাইন শপিং স্টোর চালু করেছে মেঘনা গ্রুপ। ক্রেতারা এখন ঘরে বসেই এই গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের যেকোনো পণ্য কিনতে পারবেন। ঢাকায় গুলশানে মেঘনা গ্রুপের কার্যালয়ে গতকাল রোববার ‘ই-ফ্রেশ স্টোর’-এর উদ্বোধন করেন গ্রুপের পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রুপের নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবাল, নির্বাহী পরিচালক তাইফ বিন ইউসুফ, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, www.e-freshstore.com ওয়েবসাইট থেকে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন ক্রেতারা।