মেঘনা গ্রুপের ভোগ্যপণ্যের পার্টনার কনফারেন্স অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পার্টনার কনফারেন্স গত মঙ্গলবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা, নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, সিনিয়র জিএম অ্যান্ড হেড অব অ্যাকাউন্টস মুজিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসা পরিবেশকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন পরিচালক তাহমিনা মোস্তফা। কনফারেন্সে র্যাফল ড্রয়ের মাধ্যমে পরিবেশকদের আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।