মেঘনা ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিকসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেঘনা ব্যাংক লিমিটেড এবং ট্রান্সকম ইলেকট্রনিকসের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মেঘনা ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ট্রান্সকম ইলেকট্রনিকস থেকে পণ্য কেনার ক্ষেত্রে ০% সুদে এবং কিস্তিতে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত মূল্য পরিশোধ করতে পারবেন। মেঘনা ব্যাংকের হেড অফিসে সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন চুক্তিপত্রটি ট্রান্সকম ইলেকট্রনিকসের এ জি এম ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সিহাব পদ দের হাতে তুলে দেন। বিজ্ঞপ্তি।