মেঘনা ব্যাংক ও মোবিলিটি আই ট্যাপ পের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক লিমিটেড। এর ফলে নিরাপদে প্রবাসী আয় পাঠানো ও অনলাইনে কেনাকাটাসহ বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল সহজেই পরিশোধ করা যাবে। সম্প্রতি ঢাকার গুলশানে মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন এবং মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের চেয়ারম্যান মো. জহির উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। বিজ্ঞপ্তি।