মেঘনা ব্যাংক ট্যাপ এন পে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের সূচনা অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুরের বেগম রোকেয়া অডিটরিয়ামে গতকাল রোববার মেঘনা ব্যাংক ট্যাপ এন পে মোবাইল ব্যাংকিং লেনদেনের সূচনা করা হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মেঘনা ব্যাংক ট্যাপ এন পে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। স্বাগত বক্তব্যে মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন বলেন, বর্তমানে দেশে ৩০ শতাংশ মানুষ ব্যাংকিং সুবিধার আওতায় রয়েছে। ফলে সুবিধার বাইরে থাকা প্রায় ৭০ শতাংশ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মোবাইল ব্যাংকিং একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোবিলিটি আই ট্যাপ পে (বাংলাদেশ) লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামরুল আহসান ও চেয়ারম্যান মো. জহির উদ্দিন। বিজ্ঞপ্তি