মেঘনা ব্যাংকের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২ অক্টোবর প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘সিটিসেলের ঋণ নিয়ে বিপাকে ২৫ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছে মেঘনা ব্যাংক। প্রতিবাদপত্রে ব্যাংকটি বলেছে, মেঘনা ব্যাংকের প্রিন্সিপাল শাখা ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্যাংকের বনানী শাখা থেকে ইস্যুকৃত ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণসীমা অনুমোদন করে, যা এ বছরের ২৯ মার্চ সুদসহ পরিশোধ করা হয়েছে। বর্তমানে সিটিসেলের অনুকূলে মেঘনা ব্যাংকের কোনো ঋণ নেই।
বক্তব্য: কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো থেকে পাওয়া তথ্য ব্যবহার করে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তবে প্রতিবেদনটি ২০১৫ সালের ডিসেম্বরভিত্তিক হওয়ায় মেঘনা ব্যাংকের নাম চলে এসেছে।