মেঘনা ব্যাংকের শাখা উত্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা ব্যাংকের ১৯তম শাখা সম্প্রতি রাজধানীর উত্তরায় উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুল আলীম খান সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকেরা। বিজ্ঞপ্তি।