মেঘনা ব্যাংকের শাখা চৌদ্দগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেঘনা ব্যাংকের ১৮তম শাখা কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মুন্সীরহাটে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিন। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রেহানা আশিকুর রহমান এবং এস এম জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও চৌদ্দগ্রামের ইউএনও দেবময় দেওয়ান। বিজ্ঞপ্তি।