মেঘনা ব্যাংকের শাখা রংপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা ব্যাংকের ২৭তম শাখা রংপুর শহরের স্টেশন রোডে খান বাহাদুর আবদুর রউফ প্লাজায় সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল আলীম খান সেলিম, সম্মানিত পরিচালক মো. আলী আজিম খান, এস এম জাহাঙ্গীর আলম মানিক, রেহানা আশিকুর রহমান এবং ব্যাংকের উদ্যোক্তা রাসেক রহমান। বিজ্ঞপ্তি।