প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেঘনা ব্যাংক লিমিটেডের ৩০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে গত বুধবার। মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ও রংপুর ৫ আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন, মেঘনা ব্যাংকের পরিচালক রেহেনা আশিকুর রহমান, পরিচালক আবদুল আলিম খান সেলিম, পরিচালক মো. কামাল উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন প্রমুখ।