মেঘনা সিমেন্টের নগদ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা সিমেন্টের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ জুন বেলা ১১টায় বাগেরহাটের মংলা বন্দরে কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ২.২৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৯.৮৪ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৩.০৩ টাকা।