মেঘালয়ের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাণিজ্য-সুবিধার জন্য ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে রেল-যোগাযোগ স্থাপনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টাও চালানো হয়েছে।সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের যুগপূর্তি অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশে প্রতিবছর প্রায় ২৫ লাখ টন কয়লা আমদানি হচ্ছে।সিলেট শহরের জালালাবাদ গ্যাস ভবনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলওয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী ও মতিউর রহমান এবং এফবিসিসিআইয়ের সহসভাপতি আবুল কাশেম।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন ইমদাদ হোসেন। এ ছাড়া সিলেট আমদানিকারক গ্রুপের ফালাহউদ্দিন আলী আহমদ ও কলমদর আলী এবং মেঘালয় চেম্বারের প্রতিনিধি বিফরড লামিন ও আসামের রপ্তানিকারক সমিতির দেবশ্রী ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।