মেটলাইফ অ্যালিকোর নতুন বিমা পলিসি চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি বা মেটলাইফ অ্যালিকো শরিয়াহভিত্তিক তিন ধরনের জীবনবিমা পলিসি চালু করেছে। সেগুলো হচ্ছে তাকাফুল ডিপিএস গোল্ড, তাকাফুল ডিপিএস সিলভার, তাকাফুল ডিপিএস ব্রোঞ্জ। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ বিমা কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিণ এশিয়ার প্রধান এম নুরুল ইসলাম নতুন এ সেবা কার্যক্রম চালুর ঘোষণা দেন। এর মধ্য থেকে গ্রাহকেরা তাঁদের পছন্দ অনুযায়ী সেবাটি গ্রহণ করতে পারবে।