প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেটলাইফ ফাউন্ডেশন ও সুইস কন্টাক্ট যৌথভাবে সম্প্রতি ‘বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি’ শীর্ষক একটি প্রকল্প উদ্বোধন করেছে। ঢাকার গুলশানের একটি সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফের এশিয়ার হেড অব ডেজিগনেটেড মার্কেটস অ্যান্ড হেলথ নির্মলা মেনন; বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার কার্যক্রমের প্রধান মো. নূরুল ইসলাম; সুইস কন্টাক্টের পোর্টফোলিও ও কোয়ালিটি প্রধান অনির্বাণ ভৌমিক; মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মূসা; সাজিদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি