মেটলাইফের সঙ্গে ইনডেক্স গ্রুপের বিমা চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেটলাইফের সঙ্গে ইনডেক্স গ্রুপ অব কোম্পানির বিমা চুক্তি স্বাক্ষরিত। ছবি: বিজ্ঞপ্তি
মেটলাইফের সঙ্গে ইনডেক্স গ্রুপ অব কোম্পানির বিমা চুক্তি স্বাক্ষরিত। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানী ঢাকায় মেটলাইফের সঙ্গে ইনডেক্স গ্রুপ অব কোম্পানির গ্রুপ বিমা চুক্তি সই হয়েছে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে ওই চুক্তি সই হয়। মেটলাইফের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মো. জাফর সাদেক চৌধুরী, এমপ্লয়ি বেনিফিটস ম্যানেজার মো. মাহমুদ আলম; এমপ্লয়ি বেনিফিটস অফিসার মো. সালাহ উদ্দিন জুয়েল, ইনডেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান স্থপতি মো. মাজহারুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার, উপব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ এবং পরিচালক মেহজাবিন মাজহারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।