মেটাল প্লাস নিয়ে এল আইশার ব্র্যান্ডের জেনারেটর
মেটাল প্লাস লিমিটেড দেশের বাজারে ভারতের ডিজেল ইঞ্জিন ব্র্যান্ড ‘আইশার ইঞ্জিনস পাওয়ারড সাইলেন্ট জেনসেটস’ বাজারজাতকরণ শুরু করেছে।ঢাকার একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পণ্যটির মোড়ক উন্মোচন করেন মেটাল প্লাস লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন মেটাল প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল ও আইশার ইঞ্জিনসের ঊর্ধ্বতন বিপণন মহাব্যবস্থাপক ভিজেন্দ্র জি গুপ্তা। এ ছাড়াও অনুষ্ঠানে মেটাল প্লাসের নির্বাহী পরিচালক লে. কের্নল (অব.) তারেকুল আলম খানসহ বিভিন্ন রিয়েল এস্টেট, টেলিকমিউনিকেশন, ব্যাংক ও ইলেকট্রিক্যাল কনসালট্যান্ট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, আইশার ব্র্যান্ডের ডিজেল জেনারেটর দীর্ঘস্থায়ী ও উচ্চক্ষমতাসম্পন্ন। এতে রয়েছে ২৫০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফুয়েল ট্যাংক, যা জ্বালানিসাশ্রয়ী এবং অবিরাম চালু রাখা যায় অর্থাৎ ২৪ ঘণ্টা সার্ভিস দেয়। জেনারেটরটি বিক্রিতে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়।মেটাল প্লাস বর্তমানে আইশার ব্র্যান্ডের ৭.৫ কেভিএ, ১০ কেভিএ, ১৫ কেভিএ, ২০ কেভিএ, ২৫ কেভিএ, ৩০ কেভিএ, ৪০ কেভিএ, ৪৫ কেভিএ ও ৬২.৫ কেভিএ ধারণক্ষমতাসম্পন্ন জেনারেটরগুলো বাজারজাত করছে।এ ছাড়া অনুষ্ঠানে আগস্ট মাসব্যাপী আইশার ব্র্যান্ডের বিভিন্ন জেনারেটর বিক্রিতে ক্রেতাদের জন্য ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-ব্যাংকক আসা-যাওয়ার বিমান টিকিটসহ ১০ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড় প্রদানের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।