মেট্রোসেমের 'মিট দ্য ডিলার মালয়েশিয়া ২০১৬' অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিলারদের নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সম্প্রতি ‘মিট দ্য ডিলার মালয়েশিয়া ২০১৬’-এর আয়োজন করে মেট্রোসেম সিমেন্ট। মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে কোম্পানির ভবিষ্যৎ বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রোসেম সিমেন্টের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মোবারক আলী ভূইয়া, ব্র্যান্ড ম্যানেজার মো. হুমায়ূন মোর্শেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।