মেডিয়েশন বিষয়ে বিয়াকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিয়েশন পদ্ধতি ও এর প্রয়োগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক)। ঢাকা চেম্বার মিলনায়তনে গত শনিবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অর্থঋণ আদালত আইন ও সিভিল প্রসিডিউর কোডের আওতায় মেডিয়েশন নামের বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির প্রয়োগ সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করা হয়। বিয়াকের প্রধান নির্বাহী মোহাম্মদ এ (রুমী) আলী প্রশিক্ষণের উদ্বোধন করেন। বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন সেন্টার ফর ইফেক্টিভ ডিসপিউট রেজল্যুশন (সিডর) কর্তৃক অ্যাক্রিডিটেড মেডিয়েটর সৈয়দ আফজাল হোসেন ও শাহরিয়ার সাদাত। বিভিন্ন ব্যাংক, ল চেম্বার ও অন্যান্য প্রতিষ্ঠানের ৩৩ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ নেন।
বিজ্ঞপ্তি