মেধাসম্পদ অধিকার রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মেধাসম্পদের অধিকার রক্ষায় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোাগের তাগিদ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ব মেধাসম্পদ সংস্থা (ডব্লিউআইপিও) এবং পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন মেধাসম্পদ অধিকার সংরক্ষণ প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ তাগিদ দেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ্আইপিআর প্রকল্পের পরিচালক এ বি এম খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুুষ্ঠানে বিশ্ব মেধাসম্পদ সংস্থার পরিচালক লুইজ ভ্যান গ্রিউনেন ও বেসরকারি খাতের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। বৈঠকে ইউনিলিভার বাংলাদেশ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন, এফবিসিসিআই, ডিসিসিআই, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, বাংলাদেশ কম্পিউার সমিতি, বেসিস, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বিটিএমএসহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।