মেধাসম্পদের মালিকানা সুরক্ষায় তথ্যভান্ডার তৈরি হচ্ছে
দেশে মেধাসম্পদের অধিকার সংরক্ষণ এবং শিল্প উদ্ভাবন ও পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) মালিকানা সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ ডেটাবেইস বা তথ্যভান্ডার তৈরি হচ্ছে। এটি তৈরি করছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর।ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় সংস্থাটির আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এ তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। কাজটি সম্পন্ন হলে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত ও কম খরচে দক্ষতার সঙ্গে পণ্যের প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস নিবন্ধনের ক্ষেত্রে বিশ্বমানের সেবা ত্বরান্বিত হবে।ঢাকায় গতকাল শিল্প মন্ত্রণালয়ে সংস্থাটির আধুনিকায়ন কর্মসূচির উদ্বোধনকালে এসব তথ্য জানানো হয়। শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এর উদ্বোধন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত শিল্পসচিব মো. ফরহাদ উদ্দিন, প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের নিবন্ধক আবদুর রউফ, উপনিবন্ধক মোহাম্মদ হাবিবুল কবীর চৌধুরী ও আ ফ ম মাহবুবুল আহসান। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।