প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) মেধাস্বত্ব অধিদপ্তরে সহায়তা বিভাগ স্থাপনের দাবি জানিয়েছে, যাতে ট্রেড মার্কসহ মেধাস্বত্ব নিবন্ধনের আবেদন নির্ভুলভাবে দাখিলের ক্ষেত্রে আবেদনকারীকে সহায়তা করা যায়। রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে গত মঙ্গলবার ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি জানায় সংগঠনটি। বৈঠকে বিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি রঞ্জন চৌধুরী, উপদেষ্টা মনজুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক তৌহিদুল ইসলাম, ডব্লিউআইপিও প্রতিনিধি লিউ উন ইয়ান, লুইচ চ্যান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস