মেধাস্বত্ব নিবন্ধন কার্যক্রম এখন স্বয়ংক্রিয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেধাসম্পদের মালিকানা সুরক্ষায় শিল্প ও সেবা খাতে উদ্ভাবিত পণ্যের দ্রুত পেটেন্ট, শিল্প নকশা (ডিজাইন) ও ট্রেডমার্ক নিবন্ধন দিতে স্বয়ংক্রিয় সেবা চালু করেছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)।
ফলে এখন থেকে সেবাগ্রহীতারা দ্রুত নিবন্ধন পাবেন। তাঁদের নথি কোথায় আছে, কত দিনের মধ্যে তা নিষ্পত্তি হবে ইত্যাদি বিষয় সহজেই জানতে পারবেন।
ঢাকার একটি হোটেলে গতকাল এ সেবার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ডিপিডিটির রেজিস্ট্রার জামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, ডিপিডিটির উপ-রেজিস্ট্রার ইলিয়াস ভূঁইয়া, ডব্লিওআইপিওর প্রতিনিধি আদেল বাক প্রমুখ বক্তব্য দেন।