মেম্বারস মার্জিন বৃদ্ধি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে আজ রোববার সাধারণ মূল্যসূচকের রেকর্ড পতন ও অধিকাংশ শেয়ারের দাম কমে যাওয়ার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) দুই দফা বৈঠক করে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তগুলো আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে এসইসি সূত্রে জানা গেছে।সকালের প্রথম দফা বৈঠকে মেম্বারস মার্জিন বাড়ানোর গত ২৫ নভেম্বরের সিদ্ধান্ত থেকে সরে আসে এসইসি। দুপুরে দ্বিতীয় দফা বৈঠকে এনএভি ফর্মুলার ওপর যে ঋণ সুবিধা চালু ছিল, তা বাতিল করা হয়। এর পাশাপাশি মার্জিন ঋণের হার ১:১ থেকে ১:১.৫ করার নতুন সিদ্ধান্ত হয়।এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান।