মেরামত হচ্ছে পোড়া কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রেলওয়ে স্টেশনে ২০১৩ সালের ৩ মার্চ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের পুড়ে যাওয়া একটি কোচ মেরামতের কাজ গতকাল রোববার সৈয়দপুর রেলওয়ে কারখানায় শুরু হয়েছে। পোড়া কোচটির সুপারস্ট্রাকচার (পূর্ণাঙ্গ কাঠামো) ভেঙে নতুনভাবে তৈরি করা হবে।
রেলওয়ে কারখানা সূত্র জানায়, জামায়াত-শিবির ট্রেনটিতে আগুন দিয়েছিল। তাতে ট্রেনটির তিনটি কোচ ভস্মীভূত হয়। তখন বিএনপি-জামায়াত জোটের অবরোধ কর্মসূচি চলছিল।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ দিলশাদ করিম আবু হেনা জানান, কোচটি মেরামতে প্রায় ৫০ লাখ টাকা খরচ হতে পারে।
কারখানার কার্যব্যবস্থাপক (ডব্লিউএম) মুহাম্মদ কুদরত-ই-খুদা জানান, ‘ওপরের নির্দেশেই পোড়া কোচ মেরামতের মতো ভারী কাজে হাত দিয়েছি আমরা।’