মেরিডিয়ান ফাইন্যান্সের নতুন এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরতেজা আহমেদ খান মেরিডিয়ান ফাইন্যান্সের নতুন প্রধান নির্বাহী ও এমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি প্রতিষ্ঠানের শুরু থেকেই উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। মেরিডিয়ানের আগে তিনি আইডিএলসি ফাইন্যান্সের মহাব্যবস্থাপক ও কনজ্যুমার ডিভিশনের হেড হিসেবে কাজ করেছেন। একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ১০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন তিনি। বিজ্ঞপ্তি