মেহেরপুর শহরে জনতা ব্যাংকের শাখা স্থাপনের দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরে জনতা ব্যাংকের আরেকটি শাখা দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। মেহেরপুর শিল্প ও বণিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এ দাবি জানায়। গতকাল মঙ্গলবার মেহেরপুর শিল্প ও বণিক সমিতির এক সভায় ব্যবসায়ীরা বলেন, মেহেরপুরে জনতা ব্যাংকের প্রধান শাখায় অত্যধিক গ্রাহক থাকায় এটির পক্ষে এখন সাবলীলভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।এর আগে গত ১৬ ফেব্রুয়ারি মেহেরপুর শিল্প ও বণিক সমিতির নির্বাহী কমিটির এক সভায়ও একই দাবি জানান সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুলসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতারা। তখন মেহেরপুর শহরে জনতা ব্যাংকের একটি শাখা দাবি করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। ওই সভায় মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূর হোসেন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রহমান ও বাস মালিক সমিতির সভাপতি জহুরুল হক। এ ছাড়া সভায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়সহ বিভিন্ন ব্যবসায়িক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।