মেহেরপুরের বড়বাজারে নাইস ইলেকট্রিক্যালের শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের বড়বাজার নাহিদ মার্কেটে গত মঙ্গলবার নাইস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আয়েশা খানম নতুন শোরুমটির উদ্বোধন করেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় অন্যান্যের মধ্যে নাইস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক আবদুল হান্নান, ব্যবস্থাপক রাশেদ খান ও মেহেরপুর হোটেল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ব্যবসায়ী এস এম কবির হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া সভায় কোম্পানির জেলার এজেন্ট ও ডিলারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।