মোবাইল ব্যাংকিংয়ে একাধিক হিসাব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন গ্রাহক মোবাইল ব্যাংকিংয়ের জন্য একটি ব্যাংকে একের অধিক হিসাব খুলতে পারবেন না। ইতিমধ্যেই কেউ একাধিক হিসাব খুলে থাকলে তা বন্ধ করতে হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুযায়ী কোনো এজেন্টের হিসাব থেকে অন্য এজেন্টের হিসাবে লেনদেন করা যায় না। তবে কোনো কোনো এজেন্ট নিজ নামে একাধিক অ্যাকাউন্ট খুলে নীতিমালা লঙ্ঘন করে অন্য এজেন্টের হিসাবে লেনদেন করছেন। নির্দেশনাতে বলা হয়েছে, মোবাইলে আর্থিক সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত ও জালিয়াতি রোধে গ্রাহক হিসাবের ক্ষেত্রে দৈনিক ও মাসিক লেনদেন সীমা নির্ধারণ করা হয়েছে। তবে গ্রাহক হিসাব সংখ্যার ক্ষেত্রে নির্ধারিত সীমারেখা নেই। সম্প্রতি অভিযোগ উঠেছে, একজন এজেন্ট নিজ নামে একাধিক গ্রাহক হিসাব খুলে নিবন্ধনহীন গ্রাহকের পক্ষে লেনদেন করছেন, যা নীতিমালার পরিপন্থী এবং বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে সহায়ক।