মোস্তফা মার্টে ব্রুট ও ডেনিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পুরুষদের জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড ব্রুট ও ডেনিম এখন থেকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের মোস্তফা মার্টে পাওয়া যাবে৷ ২৭ জুন মোস্তফা মার্টে এ উপলক্ষে একটি উদ্বোধনী ও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিঙ্গাপুরভিত্তিক সুইটইয়েট প্রাইভেট লিমিটেড, সুইজারল্যান্ডভিত্তিক কোডা ও মোস্তফা মার্টের যৌথ উদ্যোগে ব্রুট ও ডেনিম ব্র্যান্ডের মোড়ক উন্মোচন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা মার্ট বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক এলান লো ​এবং এসডিএল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক টোনিয়া টান।