মেয়াদ বাড়ানো হয়নি তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সের এমডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ)। এর ফলে কোম্পানিটিকে এখন জরুরি ভিত্তিতে নতুন এমডি নিয়োগ করতে হবে।গত মঙ্গলবার আইডিআরএ তাকাফুল ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে এ কথা জানিয়ে দিয়েছে।এতে বলা হয়েছে, কোম্পানি পরিচালনায় ব্যাপক অনিয়ম করায় এমডি জয়নুল হুদার চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি। চিঠিতে ২৬ জুলাইয়ের মধ্যে কোম্পানির নতুন এমডির নাম প্রস্তাব করে আইডিআরএর কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।আইডিআরএ সূত্র জানায়, তাকাফুল ইনস্যুরেন্স কোম্পানিতে চার মাস ধরে এমডি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কোম্পানি কর্তৃপক্ষ আইডিআরএর অনুমোদন ছাড়া নিজের মতো করে জয়নুল হুদাকে এমডি পদে ছয় মাসের জন্য মেয়াদ বাড়িয়েছিল, যা বিমা আইনের লঙ্ঘন।