মেয়াদোত্তীর্ণ হয়েছে এসইসির ওয়েবসাইট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিজস্ব ওয়েবসাইটটি (www.secbd.org) মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। গতকাল ওয়েবসাইটটি কেউই ব্যবহার করতে পারেননি। এসইসির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, তাতে লেখা রয়েছে ‘গত ২ এপ্রিল সাইটটির ডোমেইনের মেয়াদ শেষ হয়ে গেছে।’ তার ঠিক নিচেই সাইটটিকে পুনরায় চালু করতে একটি লিংক যুক্ত করা হয়েছে। যদিও সন্ধ্যা পর্যন্ত সাইটটি পুনরায় চালু করা হয়নি। এই বিষয়ে জানতে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। গত বেশ কিছুদিন যাবৎ কমিশন সভার যেকোনো সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তি আকারে ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারের কমিশন সভার সিদ্ধান্ত বিষয়ে জানতে এসইসির ওয়েবসাইটে গেলে মেয়াদোত্তীর্ণের বিষয়টি নজরে আসে।