মৈত্রী উৎসবের লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মৌলভীবাজারে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও বাণিজ্য সম্মেলনের লোগো উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চেম্বারের সম্মেলনকক্ষে লোগো উন্মোচন করা হয়। এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চেম্বার নেতারা। ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মৈত্রী উৎসব ও বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। উৎসবের প্রতিদিন দুই দেশের বাণিজ্যের সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উৎসব উদ্বোধন করবেন।