মো. আনিসুল হক এসআইবিএলের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আনিসুল হক সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ রব্বান আলী ও মো. সাঈদুর রহমান।এ ছাড়া সুলতান মাহমুদ চৌধুরী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও মো. রেজাউল হক নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় গত মঙ্গলবার তাঁদের নির্বাচিত করা হয়।মো. আনিসুল হক একজন ব্যবসায়ী ও হামদর্দ (ওয়াক্ফ) বাংলাদেশের অর্থ পরিচালক। তিনি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকও। বিজ্ঞপ্তি।