মো. আবুল হাসেম সোনালী ব্যাংকের নতুন জিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আবুল হাসেম
মো. আবুল হাসেম

মো. আবুল হাসেম জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়ে সম্প্রতি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রধান কার্যালয়ে কারেন্সি ম্যানেজমেন্ট ডিভিশনের (ট্রেজারি ব্যাংক অফিস) ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন। দীর্ঘ ৩০ বছরের ব্যাংকিং জীবনে তিনি এই ব্যাংকের বৈদেশিক শাখাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক, প্রিন্সিপাল অফিস প্রধান ও করপোরেট শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি