মো. আমজাদ হোসেন কেন্দ্রীয় ব্যাংকের নয়া নির্বাহী পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন সম্প্রতি পদোন্নতি পেয়ে ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন।আমজাদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করার পর ১৯৮১ সালে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি বরিশাল ও সিলেটে বাংলাদেশ ব্যাংকের অফিস প্রধানের দায়িত্ব পালন করাসহ ব্যাংকের ট্রেনিং একাডেমি, প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ এবং অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের মহাব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকিংসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে যোগ দিতে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইরান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে ও যুক্তরাজ্য ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি।