মো. আমানুল্লাহ ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্টের নতুন এমডি ও সিইও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধুনালুপ্ত বাংলাদেশ শিল্প ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুল্লাহ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন। বাণিজ্যিক ও উন্নয়ন ব্যাংকিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার মো. আমানুল্লাহ দীর্ঘ পেশাগত জীবনে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইতিপূর্বে একই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবেও প্রধান কার্যালয় এবং খুলনা ও বরিশালের বিভাগীয় কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৩ সালে রূপালী ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ উপমহাব্যবস্থাপক হিসেবে এ ব্যাংকে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।