মো. কুদ্দুস খান আইডিআরএর সদস্য হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. কুদ্দুস খান।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত মঙ্গলবার তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। আইডিআরএ গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে ১৯৭৯ সালে কুদ্দুস খান বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০২-০৬ সময়ে তিনি অর্থমন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। অবসর নেন ২০০৭ সালে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে।
জনবল কাঠামো অনুযায়ী আইডিআরএর সদস্য চারজন। এক মাস ধরে একজন সদস্য দিয়ে চলছে এই সংস্থা। নতুন সদস্য নিয়োগ পাওয়ার পরও দুটি সদস্য পদ এখনও শূন্য রয়েছে। সংস্থাটির চেয়ারম্যানের পদও শূন্য আছে এক মাস ধরে।