মো. জিল্লুর রহমান স্মরণে বিএসইসি ও ডিএসইতে দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্মরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল চারটায় ডিএসইর মূল ভবনের নিচতলায় এবং আসরের নামাজ শেষে বিএসইসির কার্যালয়ে পৃথক এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।ডিএসইতে আয়োজিত অনুষ্ঠানে ডিএসইর সভাপতি রকিবুর রহমান বক্তব্য দেন। এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মো. শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্য, ডিএসইর সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এদিকে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আজ বাদ আসর কমিশনের ১৫তম তলায় এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. খায়রুল হোসেন, কমিশনার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।