মো. মতিয়র রহমান পুনরায় যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মতিয়র রহমান যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি পুনর্নিয়োগ পেয়েছেন।মতিয়র রহমান ৩৫ বছর ধরে ব্যাংকিং পেশায় জড়িত। তিনি ২০০৫ সালে যমুনা ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০০৭ সালে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ২০০৯ সালে ব্যবস্থাপনা পরিচালক হন। মতিয়র রহমান ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি কর্তৃক নিয়োগ পেয়ে সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে যোগ দেন। তিনি ১৯৯১ সালে ইসলামী ব্যাংকে ও ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগ দেন। যমুনা ব্যাংকে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।