মো. রেজাউল হক এসআইবিএলের চেয়ারম্যান নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ও মেজর (অব.) ডা. রেজাউল হক সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রেজাউল হক অ্যাকটিভ বিল্ডার্স, লিটল হাউস ও ফোরাম কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি ও ইউনাইটেড হাসপাতালের উদ্যোক্তা পরিচালক।
১৯৭১ সালে রেজাউল হক ১ নম্বর সেক্টরে আর্মি ক্যাম্প হাসপাতালে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে তিনি আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে অংশ নেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।