প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. হাবিবুর রহমান পুনর্নিয়োগ পেয়েছেন। তিনি আগামী ১ জুলাই থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তিনি ২০১৩ সালের ১ জুলাই এ দায়িত্ব নেন। ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে তিনি ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। হাবিবুর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগ দেওয়ার আগে ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। তিনি ১৯৮৩ সালে ইসলামী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন এবং পরবর্তী সময়ে প্রায় তিন দশক এ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমির অনুষদ সদস্য, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং স্থানীয় কার্যালয় ও পাঁচটি শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি