প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোজাফফর হোসেন স্পিনিং মিলস বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি রাইট বা অধিকারমূলক শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারধারী ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ ঘোষণা কার্যকর করা হবে। এর পাশাপাশি অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এসব সিদ্ধান্তের বিষয়ে শেয়ারধারীদের মতামত নিতে আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত কোম্পানির কারখানায় বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে।